1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর ঈদ সেলামী গ্রহণ করলেন সিসিক প্রশাসক আঃ কাইয়ুম চৌধুরী বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঈদে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে বড়লেখায় নিসচা’র শৃঙ্খলা প্রণয়ন রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের অভিযোগ সিলেট–ফেঞ্চুগঞ্জ মহাসড়ক সংস্কার কাজ ধীরগতিতে, অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে দুর্ঘটনার ফাঁদ বৃষ্টির ছোঁয়ায় চা বাগানে ফিরেছে চিরচেনা রূপ

রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

রাজশাহীতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ ইসকাফ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৬১৪১) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা ।

 

এ সময় মাদক বহনের অভিযোগে ঢাকার খিলগাঁও এলাকার তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার সিয়াম (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব