Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়প্রবন্ধসিলেট

প্রধানমন্ত্রীর ঈদ সেলামী গ্রহণ করলেন সিসিক প্রশাসক আঃ কাইয়ুম চৌধুরী

By আওয়াজ সিলেট
16/03/2026 2 Min Read
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত ঈদ সেলামী গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হবে। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট নগরীকে আন্তর্জাতিক মানের আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে নগরীকে ‘গ্রীন অ্যান্ড ক্লিন (Green & Clean)’ শহর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিক প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমে সিলেট নগরী আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের কাজে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ

Next

ঈদকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে বণিক সমিতির শক্ত অবস্থান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.