Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মৌলভীবাজারসিলেট

ঈদে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে বড়লেখায় নিসচা’র শৃঙ্খলা প্রণয়ন

By আওয়াজ সিলেট
15/03/2026 2 Min Read
0

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যক্রম ও বিশেষ জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে সড়কে যানবাহন চলাচলের পরিমাণ বেড়ে যায় প্রায় দ্বিগুণেরও বেশি। ফলে চাপ বাড়ে সড়ক মহাসড়কে। পরিলক্ষিত হয় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যানজটের। এমন পরিস্থিতিতে দেশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পক্ষে সড়ক ও মহাসড়কের এই বিপুল চাপ নিয়ন্ত্রণ করা কষ্ট সাধ্য হয়ে পরে।
তাই জনস্বার্থে এবিষয়টি উপলব্ধি করে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার থেকে ডাকবাংলো পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রমে অংশ নেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য দীপ্ত দাস, মারুফ উদ্দিন, সাইদল ইসলাম, নাজিম উদ্দীন, জায়দুল ইসলাম প্রমুখ।

সড়কে শৃঙ্খলা প্রণয়ন করতে গিয়ে দেখা গেছে, বর্তমানে সড়ক প্রসস্থকরণ হয়েছে। পৌর মার্কেট, জলি ম্যানশন ও ইসলামিয়া বিল্ডিংয়ের সম্মূখে নো-পার্কিং জোনে এলোমেলোভাবে মোটরসাইকেল, সিএনজি ও ইজিবাইক পার্কিং করা হয় যা জনদূর্ভোগ সৃষ্টি হয় ও শহরে অসহনীয় যানজট দেখা দেয়। নিসচা এই অনিয়মের প্রতি আপোষহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া উল্টো পথে গাড়ি চালনা করে ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন ও দুজন মৃত্যুবরণ করেন। এই উল্টোপথে গাড়ি চালনা না করে আইন মেনে ধীরগতিতে গাড়ি চালাতে বাধ্য করা হয়।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, সড়কে শৃঙ্খলা প্রণয়ন ও সচেতনতা মূলক প্রচারাভিযান অব্যাহত রেখেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। পবিত্র ঈদ-উল ফিতরের আগের দিন-রাত পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। এছাড়া জনস্বার্থে নিসচা’র সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Next

কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.