1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে ইউএনও,র অনুমতি ঠাকুরগাঁওয়ে দরিদ্র ২০০ পরিবার পেল নগদ সহায়তা, শর্তে জোর সামাজিক উন্নয়নে জগন্নাথপুরে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষকের মাতায় হাত অশ্রুসিক্ত কৃষাণী জগন্নাথপুরে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে ধান কাটা মাড়াই শুকানো ব্যাহত, বন্যা আশন্কায় কৃষক জগন্নাথপুর পৌরবাসীর সেবক হতে চান আব্দুল মতিন লাকি বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বড়লেখা পৌরসভা নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে সাংবাদিক সুহেবের পিতারমৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদল।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা ইকবাল আহমদ, সাগত বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাকিল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি সালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাবিব আহমদ।

এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মোহাম্মদ গঞ্জ বাজার হরমুজ উল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব