
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর এখন দেশের অন্যতম মাদক ও চোরাচালান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। ভারতীয় ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রায় ৩৪ কিলোমিটার সীমান্তজুড়ে থাকা পাহাড়পুর, বিষ্ণুপুর ও সিঙ্গারবিল ইউনিয়নের ভেতর দিয়ে প্রতিদিনই প্রবেশ করছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, স্কফ সিরাপ ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।