1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মুহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজার জেলার বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্কুলের হল রুমে পরিচালনা পর্ষদ এর পরিচালক ও প্রধান শিক্ষক মঈনুল ইসলামের সভাপতিত্বে ও এম ডি এবং সহকারী প্রধান শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কুলের ধর্ম বিষয়ক শিক্ষক ও পরিচালক এমাদ উদ্দিনের কুরআান তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ও হাজিগন্জ বাজার ব্যবসায়ি সমিতির সদস্য সচিব আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুল পরিচালনা পর্ষদ এর পরিচালক এম এ শহিদ খান,ব্যবস্হাপনা পরিচালক কবির হোসেনসহ আরোও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন- তোমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। এ সময় স্কুলের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।পরীক্ষার্থীরা তাদের পক্ষ থেকে শিক্ষকদেরকে একটি মান পত্র প্রদান করেন। পরে এই আয়োজনে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত, স্মৃতিচারণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব