Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইও অফিস ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

By আওয়াজ সিলেট
08/04/2026 2 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১০টায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় পিআইও ও তার দপ্তরিকে মারধরের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে। অপরদিকে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গণঅধিকার পরিষদের নেতারাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার তার কার্যালয়ে অফিস সংক্রান্ত কাজ করছিলেন। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক জাফর আলীসহ কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। অফিস সময়ের পরও দাপ্তরিক কার্যক্রম চালু থাকা নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে তাদের সঙ্গে পিআইওর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

পিআইও কার্যালয়ের দপ্তরি আইয়ুব আলী জানান, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করা হচ্ছিল দেখে তিনি বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। তিনি বলেন, দরজা বন্ধ করতে গেলে তার মাথা ও গালে আঘাত করা হয় এবং তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

অন্যদিকে পিআইও নুরনবী সরকার অভিযোগ করেন, এর আগেও গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন তার কাছে বিভিন্ন প্রকল্পে ভাগবাটোয়ারার প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার কার্যালয়ে এসে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় তাকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করা হয় এবং অফিসের ভেতরে ভাঙচুরও করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হন। পরে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অফিস সময় শেষ হওয়ার পরও কার্যালয় খোলা থাকায় বিষয়টি জানতে তিনি সেখানে গিয়েছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের পলাশ চৌধুরী, মমিন, মুক্তারুল ও শাওয়ালের নেতৃত্বে ইউএনও কার্যালয়ের সিঁড়িতে তার ওপর হামলা করা হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে পলাশ চৌধুরী, মমিন ও মুক্তার জানান, তারা উপজেলা গেটের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে স্থানীয়দের সঙ্গে তারা ভেতরে গিয়ে দেখেন পিআইওকে মারধর করা হচ্ছে। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বলে দাবি করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম ও রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সম্মেলন অনুষ্ঠিত

Next

জগন্নাথপুর পৌরসভার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মতিন লাকি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.