1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন বিশ্বের কাছে বিশ্বনাথের নাম উজ্জ্বল করেছে তানভীর বলেছেন-এমপি লুনা ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১ দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জগন্নাথপুর পৌরসভার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মতিন লাকি রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইও অফিস ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়া ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল সাবাহ রাজ্যে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।

ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি । এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রতলে এ কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে তারা স্পষ্ট করেছে।

এদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এ ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহ-এর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশকিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব