1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন বড়লেখার রাহেনা বেগম সংরক্ষিত নারী আসনের নমিনেশন জমা দিলেন

বরিশালে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি বাড়িতে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারর করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

 

সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি।

উল্লেখ্য, তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।

এ মামলায় ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথীকে এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব