Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে কাভার্ড ভ্যান ডাকাতি: সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬ ডাকাত

By আওয়াজ সিলেট
25/08/2025 2 Min Read
0

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেটঃ-

সিলেট জেলার ওসমানীনগরে সুন্দরবন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডাকাতি হওয়া বিপুল পরিমাণ মালামাল ও একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে। এ ঘটনায় ওসমানীনগর থানায় একই তারিখে একটি মামলা (মামলা নং–০৮) দায়ের করা হয়।

মামলার পরপরই ওসমানীনগর থানা পুলিশের একাধিক আভিযানিক দল দ্রুত অভিযান চালায় এবং অল্প সময়েই সাফল্য অর্জন করে।

উদ্ধারকৃত মালামালের তালিকা:

• ১২ বস্তা জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) — মোট ৩৬০ কেজি

• ৭ বস্তা জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) — মোট ২১০ কেজি

• ১২ বস্তায় মোট ৬৭৫ প্যাকেট ফুসকা

• ৫৮ পিস শাড়ি

• ১,২০০ পিস Skinsunhise ব্র্যান্ডের ক্রিম

• ১ বস্তা চাল — পরিমাণ ৪০ কেজি

• ডাকাতি কাজে ব্যবহৃত একটি গাড়ি

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন:

১. মোঃ শানুর শাহ (২৯), পিতা – মোঃ জামাল উদ্দিন, গ্রাম – রবিদাস, থানা – ওসমানীনগর ২. রলেক মিয়া (৪০), পিতা – মৃত ওয়ারিছ আলী, গ্রাম – মাটিহানী, থানা – ওসমানীনগর ৩. আঃ মজিদ (২৪), পিতা – মোঃ আশিক উল্ল্যাহ, গ্রাম – ভাড়ের, থানা – ওসমানীনগর ৪. মোঃ সুফিয়ান আহমেদ (২৬), পিতা – মৃত ইরন আলী, গ্রাম – ফতেপুর (গুপ্তপাড়া), থানা – ওসমানীনগর ৫. দিলশাদ আহমেদ রাজু (৩৪), পিতা – আব্দুস সোবহান, গ্রাম – মাটিহানী, থানা – ওসমানীনগর ৬. সাইদুর রহমান সাদী (২১), পিতা – আব্দুল মালিক, গ্রাম – চর মোহাম্মদপুর, থানা – মোগলাবাজার; বর্তমানে অবস্থান – সুরতপুর, জনৈক আব্দুল মিয়ার বাড়ি। সবাই সিলেট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসমানীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত চলমান রয়েছে। এই ডাকাত চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বরিশালে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে

Next

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে রাজা ও তানভীরের চমক 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.