Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জ ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বিয়ের গাড়ি

By আওয়াজ সিলেট
18/02/2025 1 Min Read
0

সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি বিয়ের প্রাইভেট কার ছিটকে জমিতে পড়ে গেছে। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এ ঘটনায় ওই গাড়িতে থাকা চালক হোসেন আহমদ (৩৮) আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

আহত হোসেন আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানায়, গাড়িটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। রেলস্টেশন এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের উপরেই গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে কারটির ধাক্কা লাগে। এতে কয়েক ফুট দূরে জমিতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এতে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি লাইন থেকে ছিটকে পড়ে যায়। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেন আসার সময় রেলক্রসিং পার হতে গিয়ে রেললাইনের উপরে গাড়ি বন্ধ হয়ে গেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে

Next

সুনামগঞ্জ-সিলেট সড়কে লাগাতার কর্মবিরতির ডাক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.