Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে

By আওয়াজ সিলেট
18/02/2025 1 Min Read
0

সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ থেকে ১৭৩ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের দেশে পাঠানো হয়েছে।

গত ১২ জানুয়ারি সৌদি গেজেটে পবিত্র মক্কায় এক বিশেষ অভিযানের খবর প্রকাশ করে। যেখানে স্থানীয় পুলিশ ১০ পাকিস্তানিকে গ্রেফতারের কথা বলা হয়। বিভিন্ন সময় দায়ের করা ৩১টি আর্থিক জালিয়াতি মামলায় এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই গ্রুপটি নকল সোনার বার বিক্রি করে প্রায় ২৮ লাখ রিয়াল হাতিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানিদের বিভিন্ন অপরাধ চক্রে জড়িয়ে পড়ার খবর এবারই প্রথম নয়। প্রায়ই পাকিস্তানিদের মাদকদ্রব্যের ব্যবসা, মানব পাচার, নকল সোনা চোরাচালানসহ নানান অপরধের সংবাদ বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে।

যার ফলে উপসাগরীয় দেশগুলোতে পাকিস্তানি শ্রমিক গ্রহণের হার অস্বাভাবিকভাবে কমেছে এবং এসব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের কূটনীতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা পাকিস্তানের অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের দেশগুলো- সৌদি আরব, আরব আমিরাত, ওমান পাকিস্তানিদের অপরাধ চক্র বৃদ্ধি পাওয়ায় তাদের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

গত বছরের মে মাসে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবর অনুযায়ী, পবিত্র নগরী মক্কায় হিরোইন কারবারির অভিযোগে কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করে মক্কা পুলিশ।

এছাড়াও ২০২২ সালে মাদকবিরোধী অধিদপ্তর ৬ লাখ ৪৯ হাজার ৩০০ পিস ট্রামাডল মাদক বাজেয়াপ্ত করে যা ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে পাকিস্তান থেকে আনা হয়।

গত বছর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয় প্রকাশিত তথ্য মতে, উপসাগরীয় অঞ্চলে প্রায় ২৩ হাজার ৫০৬ জন পাকিস্তানি বিভিন্ন অভিযোগে বন্দি আছেন।

প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুর পাকিস্তানী বসবাস করেন। সবচেয়ে বেশি পাকিস্তানি বসবাস করেন সৌদিতে— প্রায় ৩০ লাখ। এছাড়া আমিরাতে ১৫ লাখ ও কাতারে ২ লাখ পাকিস্তানি বসবাস করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটে নেতাদের প্রতি মুক্তাদিরের কঠোর মেসেজ

Next

সিলেটের ফেঞ্চুগঞ্জ ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বিয়ের গাড়ি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.