Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ

By আওয়াজ সিলেট
05/01/2026 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। প্রাথমিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে তা বৈধ ঘোষণা করা হয়।

রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাময়িকভাবে স্থগিত হওয়া প্রার্থী ছিলেন সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জামান আহমদ সিদ্দিকী। দাখিলকৃত মনোনয়নপত্রে আয়ের উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় রিটার্নিং কর্মকর্তা প্রথমে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি প্রকৃত ও পূর্ণাঙ্গ আয়ের উৎস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পুনরায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তারা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে ফ্লাইওভারের কাজ চলছে ধীর গতিতে

Next

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.