1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগে লাকি আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার স্বামীর খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে টিনসেড বাসা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত লাকির বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম মো. হারুন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিকেলে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় ফেলে রাখা ছিল। তবে এ সময় ঘরে কাউকে পাওয়া যায়নি।’
 
এসআই আরও বলেন, ‘নিহতের স্বামী সজিবকে নিয়ে ওই বাসায় দেড়মাস যাবত ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, সোমবার রাতে তাদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়ার আওয়াজ পান তারা। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি ওই বাসায়। ঘরে দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখতে পান, লাকি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তারা থানায় খবর দেন।’

পুলিশের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় সজিব তার স্ত্রী লাকিকে গলা কেটে হত্যা করে ঘরেই মরদেহ রেখে পালিয়ে যান।
 
নিহতের স্বামী সজিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে জানিয়ে এসআই শাহাদাত হোসেন জানান, স্বজনরা থানায় মামলা করেছেন। সজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব