Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

মানব সভ্যতা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে- ইমাদ উদ্দিন তালুকদার

By আওয়াজ সিলেট
20/09/2025 1 Min Read
1

 

ওসমানীনগর প্রতিনিধি ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার বলেছেন, “মানব সভ্যতা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সর্বত্র মানুষে মানুষে হিংসা, হানাহানি ও প্রবল দ্বন্দ্ব বিরাজ করছে। প্রাণ মাত্রই শান্তির খোঁজে ওষ্ঠাগত। চরম এ ক্রান্তিলগ্নে আদর্শ সমাজ ও জাতি গঠনে বিশ্ববাসীর মুক্তির দূত রাসূল (সা:) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। কেবলমাত্র তাঁর সঠিক অনুকরণই মানবজীবনে মুক্তি বয়ে আনতে পারে।”
শনিবার (ঈদে মীলাদুন্নবী উপলক্ষে) সিলেটের ওসমানীনগরে উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে রাসূল (সা:) এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল। সেমিনারের উদ্বোধন করেন মোদার্রেসিন ওসমানীনগর উপজেলা সভাপতি ও মাদারবাজার ফযজুল উলূম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিযাত্রিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুবীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—আল ইসলাহ সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী,সিলেট পশ্চিম জেলা সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহজাহান আহমদ,হলিমপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ,আলহাজ্ব গোলাম সোবহান দিনার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহজাহান আহমদ প্রমুখ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সম্পন্ন

Next

চণ্ডীপাঠে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমনী বার্তা

One Comment
  1. Cornelius3298 says:
    21/09/2025 at 10:40 pm

    https://shorturl.fm/7ru1t

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.