Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী হারমোনি ফ্যাস্টিভ্যাল উদ্বোধন

By আওয়াজ সিলেট
13/01/2025 1 Min Read
0

শ্রীমঙ্গলে বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী হারমোনি ফ্যাস্টিভল মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নামে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এসময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো.রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন, ইউএনও শ্রীমঙ্গল মো.ইসমাইল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সুদর্শন চাকমা প্রমুখ।

উপজেলার ২৬ টি নৃ-জা‌তি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ৫০ টি স্টল প্রদর্শন করা হয়েছে। এই হারমো‌নি ফে‌স্টিভ্যাল ১০ থেকে ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণ প্রদর্শনী হবে। অঞ্চলভিত্তিক এ ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তু‌তি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন।

মেলায় ৫০টি স্টলের মাধ‌্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  উৎপা‌দিত পণ‌্য, খাবার, জীবনাচার, পোশাক ইত‌্যা‌দি প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়াও তাদের সংস্কৃ‌তি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়া‌দি ম‌ঞ্চে পারফরমেন্স করা হবে। উৎসবে খা‌সিয়া, গারো, ম‌ণিপুরী, ত্রিপুরা, সবর, খা‌ড়িয়া, রি‌কিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভু‌মিজ, বুনারা‌জি, লোহার, গঞ্জু, কড়া জন‌গোষ্ঠীসহ আরও বিভিন্ন জাতি গোষ্ঠী অংশ নিয়েছেন।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

উত্তাপ ছড়ানো ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

Next

চা বাগানে কোনো মদের পাট্টা থাকবে না: সারজিস আলম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.