Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্ত কমিটি গঠন

By আওয়াজ সিলেট
29/04/2025 1 Min Read
0

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত চিকিৎসকের নাম তন্ময় দেবনাথ। তিনি হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসককে কিছু একটা বলছেন এক রোগীর স্বজন। এসময় তেড়ে আসেন চিকিৎসক। এক পর্যায়ে যুবককে লাথি মারতেও দেখা যায় চিকিৎসককে।

জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসেন জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি। ঘটনার সময় রোগীর অ্যাপেন্ডিকসের ব্যথা হচ্ছিল। মারধরের শিকার যুবক ওই রোগীর বন্ধু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক তন্ময় দেবনাথ একজন স্নাতকোত্তর ‘ফেজ-বি’ এর আবাসিক শিক্ষার্থী।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসক তন্ময় দেবনাথকে আপাতত তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান ডা. সৌমিত্র চক্রবর্ত্তী।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে শিশু ও যুব বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”আলোচনা সভা অনুষ্ঠিত।

Next

ঠাকুরগাঁও রানীশংকৈলে ৩নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে রাতে আধারে আগুন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.