1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ  রিপোর্টার:-

যশোরের শার্শা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

০২ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত জেলেপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল ধানের ক্ষেতের মধ্যে থেকে ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত দেশী পিস্তল ও গুলির মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।

উক্ত দেশী পিস্তল ও গুলি থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম চলমান হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উক্ত কার্তুজের গায়ে খোদাই করে কেএফ লেখা থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলিটি ভারতের পুনে শহরের Kirkee Factory(KF) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুতকৃত। তিনি আরো জানান দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব