Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

By আওয়াজ সিলেট
11/01/2025 1 Min Read
0

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের

বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং।

শারীরিক অবস্থার অবনতি হতেই বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। দেশটির রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকা রয়েছে।

 

তথ্য বলছে, ১৯৯১ সালে ভারতের রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। ২০০৪ সালের ২২ মে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। এই গাহে এলাকা ১৯৪৭ সালে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। দেশভাগের সেই সময় সপরিবারে ভারতে চলে আসে মনমোহন সিংয়ের পরিবার।

অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘের জন্য কাজ করেন মনমোহন সিং। পরবর্তীকালে ললিত নারায়ণ মিশ্র তাকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, অবশেষে যা জানা গেল

Next

ঢাকাকে হারিয়ে সিলেটের প্রথম জয়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.