1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যান মন্ত্রী ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

আসছে শৈত্যপ্রবাহ কুয়াশাও থাকতে পারে এক সপ্তাহ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

দেশজুড়ে আবারও হাড়কাঁপানো শীত আসছে। সে সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে। আগামী এক সপ্তাহ দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্য দিয়ে কয়েক দিন বিরতির পর দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী এক সপ্তাহ দেশজুড়ে এই শৈত্যপ্রবাহ চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলায়ও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সে সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব