Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
13/10/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, ব্যক্তিত্ব বিকাশ ও ভবিষ্যৎ জীবন গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। শিক্ষকদের নির্দেশনা ও অভিভাবকদের পরামর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাঁরা নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস ও গণিত বিভাগের শিক্ষক ঋষিকেশ দাস পিন্টু। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আব্দুল কাইয়ুম ও তানজিলা রহমান স্নেহা। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. নাজমুল হক। পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানী নাথ। এ সময় মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাজকিয়া তাহসিন।

নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় বৃক্ষ বন্ধু নার্সারি পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Next

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস পালিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.