বড়লেখায় বৃক্ষ বন্ধু নার্সারি পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় বৃক্ষ বন্ধু নার্সারি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (১১ অক্টোবর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. জালাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার এবং বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন।
এ সময় কর্মকর্তারা নার্সারির বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও অন্যান্য গাছের চারা পরিদর্শন করেন। পাশাপাশি নার্সারির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং চারা উৎপাদন ও পরিচর্যার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন বড়লেখা বৃক্ষ বন্ধু নার্সারির পরিচালক আইনুল ইসলাম।