বিশ্বনাথে জমির বিরোধীতাকে কেন্দ্র করে, দুই গ্রামবাসীর মাইকিং করে সংঘর্ষে। আহত ৩০

মোঃজাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ^নাথের লামাকাজী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধতাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে দফায় দফায় মাইকিং করে সংঘর্ষ হ’য়েছে।সংঘর্ষে অনন্ত ৩০জন আহত হয়েছেন ।
রবিবার(২৭সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে ভুরকি বাজারে এ ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন-লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান,আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ,হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন, আলিম উদ্দিন। এরই মধ্যে উভয় পক্ষের গুরুতর আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে। রবিবার সন্ধ্যায় লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংর্ঘষ চলে। এতে উভয় পক্ষের অন্তর ৩০জন আহত হন।
সংর্ঘষের সত্যতা স্বীকার করে বিশ^নাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।