বড়লেখা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মো. নিজাম উদ্দিন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আসন্ন ৬নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম উদ্দিন।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। প্রচারপত্রে তিনি এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রচারপত্রে মো. নিজাম উদ্দিন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেছেন।
এর মধ্যে রয়েছে—পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের বিষয়ে সচেতনতা ও সেবার ব্যবস্থা করা, সরকারের সঙ্গে সমন্বয় করে রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনসাধারণের জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মৌলিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
তিনি বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চান।
মো. নিজাম উদ্দিন ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।