Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

শিক্ষা ব্যবস্থায় অটোপাশের সংস্কৃতি চালু করা হয়েছিল -এমপি তাহসিনা রুশদীর

By আওয়াজ সিলেট
18/09/2026 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘একটি জাতি তখনই ধ্বংস হয়, যখন তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। আমরা বিগত ১৭ বছর দেখেছি শিক্ষা ব্যবস্থায় অটোপাশের সংস্কৃতি চালু করা হয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে অটোপাশের সংস্কৃতি চালু করা হয়েছিল। শিক্ষার্থীরাও অভ্যস্থ হয়ে গিয়েছিলো, যে আমাদের পরীক্ষা দিতে হবেনা, রাস্তায় গিয়ে দাঁড়ালেই অটোপাশ। এ নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানামুখি উদ্যোগ গ্রহণ নিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে যুগোপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ’

তাহসিনা রুশদীর বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১৭/০৯/২৬) দুপুরে ১২টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. জাহেদ বিন কাশেম, উপজেলা বিএনপির(ভারপাপ্ত) সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা ইলিয়াস আলী সাহেবের একান্ত সহকারী মো.ময়নুল হক, প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর , কয়েছ প্রমুখ।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর মো: ফারুক’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, ছহিফাগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় ও কলেজ গর্ভণিং বডির আহবায়ক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মোস্তাক আহমদ রুহেল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তারেক আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মুক্তারা জান্নাত ফাহমিদা। নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারি প্রধান শিক্ষক মোকাব্বির ও কয়েছ আহমেদ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষাথী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাঘায় স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী

Next

অসুস্থতার চার দিনে মানুষের ভালোবাসা—আজীবন মনে রাখব

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.