Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির

By আওয়াজ সিলেট
08/09/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বড়লেখা উপজেলা বিএনপি।

বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, একজন জনপ্রিয় জননেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা গণতান্ত্রিক পরিবেশের স্বাভাবিক অংশ হলেও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।

উপজেলা বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ নাসির উদ্দিন আহমেদ মিঠুর দীর্ঘদিনের রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত। মানুষের বিপদে-আপদে পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং জনগণের স্বার্থে কাজ করার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিষয়টি স্থানীয় জনগণের কাছে পরিচিত বলেও দাবি করা হয়েছে।

বড়লেখা ও জুড়ীর সর্বস্তরের জনগণের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে দেখার আহ্বান জানিয়েছে উপজেলা বিএনপি। যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা বা অপপ্রচার দিয়ে সত্যকে দীর্ঘদিন আড়াল করে রাখা যায় না। সময়ের সঙ্গে প্রকৃত সত্য মানুষের সামনে প্রকাশিত হবে। জনগণের ভালোবাসা, আস্থা এবং জনকল্যাণে বাস্তব কাজই একজন নেতার প্রকৃত পরিচয় বহন করে।

সবশেষে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে নিয়ে প্রচারিত সব ধরনের ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখা উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’: রাষ্ট্রপতি

Next

বড়লেখায় জামায়াতের দাওয়াতি অভিযান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.