Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে লড়বেন হামিদুর রহমান

By আওয়াজ সিলেট
15/05/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজার জেলার বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ। প্রার্থীতা ঘোষণার পর তিনি সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল ব্যবসায়ী ভাই ও বন্ধুদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের প্রিয় হাজিগন্জ বাজারের সম্মান, ঐতিহ্য ও আধুনিকায়নের লক্ষ্যে আমি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজারের মার্কেটের ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সহযোদ্ধা ও আপনজন হিসেবে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।

হামিদুর রহমান বলেন, “মুরুব্বীদের দোয়া, সহকর্মীদের ভালোবাসা এবং ছোট ভাইদের আন্তরিক সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে হাজিগন্জ বাজার কে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসাবে পরিণত করা সম্ভব হবে।”

তিনি বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা,বাজারের উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

সভাপতি পদপ্রার্থী হামিদ আরও বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও একটি মূল্যবান ভোটই আমাকে সেই পথচলায় শক্তি ও সাহস যোগাবে।” শেষে তিনি সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিশ্বনাথে স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার ও ১জন আটক।

Next

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান এমপি লুনার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.