1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান এমপি লুনার বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে লড়বেন হামিদুর রহমান বিশ্বনাথে স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার ও ১জন আটক। বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু:দুজন গ্রেপ্তার বড়লেখায় শিশুকে বলাৎকারের অভিযোগে মুদি দোকানদার আটক আমার মৃত্যুর পরে আমার লাশ নড়াইলে নিবে না। মাসরাফি বিন মর্তুজা মোহাম্মদ শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির শোক সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

বিশ্বনাথে স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার ও ১জন আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি:-

সিলেটের বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়নে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার লামাকাজী নীচ বাজারস্থ একটি স-মিল থেকে গাছ গুলি উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত এক যুবককে আটক করে পুলিশ।
আটক যুবক হলেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মো. জয়নাল উদ্দিনের ছেলে জিয়াদুর রহমান লায়েছ (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাছের মালিক উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুমারপাড়া (মদনপুর) গ্রামের ইলিয়াছ আলী। বাদী ইলিয়াস আলীর করা মামলায় গাছগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১লক্ষ টাকা।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গাছ উদ্ধার ও এর সাথে জড়িত একজনকে আটকের পর বুধবার (১৩ মে) গাছের মালিক থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটক একজনকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব