1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে — কয়ছর আহমেদ সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ।

২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁও জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। এই সময়ে জেলায় ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আনিছুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুরো জেলায় টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে ১ হাজার ৩৬৩টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী কেন্দ্র থাকলেও অধিকাংশ, অর্থাৎ ১ হাজার ৩৫৭টি কেন্দ্র অস্থায়ীভাবে পরিচালিত হবে।

ডা. আনিছুর রহমান আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের এই টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, হাম ও রুবেলা খুবই সংক্রামক হলেও সঠিক সময়ে টিকা নিলে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। তাই অভিভাবকদের নিজ নিজ এলাকায় স্থাপিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ আশাবাদী, সকলের সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব