1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে — কয়ছর আহমেদ সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ।

শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে — কয়ছর আহমেদ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:

পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে ১৯৯৮ সালের ১৫ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ডাকে সারাদেশে অনুষ্ঠিত অর্ধদিবস হরতাল চলাকালে জগন্নাথপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ।

তার ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন ও শামিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জেলা বিএনপি সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ শহীদ হাফিজুর রহমান হাফিজের রুহের মাগফিরাত কামনা করে বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই নতুন করে তদন্তের মাধ্যমে যারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তিনি জোর দিয়ে বলেন, “শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ রেহাই পাবে না।”

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে জনগণের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল-বিল ও নদী খনন এবং কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ড প্রদান তারই উদাহরণ।

সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, এজন্য তিনি কৃতজ্ঞ। তিনি জনগণের পরামর্শ নিয়ে এই দুই উপজেলাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামি। দোয়ায় শহীদ হাফিজুর রহমান হাফিজসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রগতি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব