
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।