1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ধাপে ধাপে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে মুরগ বিতরণ জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা আব্দুল মতিন লাকি সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ‘আওয়াজ সিলেট’ পরিবার ৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন

ধাপে ধাপে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে দেশের সব পরিবার এই কার্ডের সুবিধা পাবে এবং এতে কোনো পরিবারই বাদ পড়বে না।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঈদগাঁ মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবারের নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, তারেক রহমান-এর উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রযোজ্য হবে। জেলা প্রশাসকের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই সুবিধা পাবে। এমনকি নিজের পরিবারও এই সুবিধার বাইরে থাকবে না বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জনগণই রাষ্ট্রের মূল শক্তি। তিনি দাবি করেন, গত দেড় দশকে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত ছিল না এবং অনেক ক্ষেত্রেই অর্থ ছাড়া কাজ সম্পন্ন করা কঠিন ছিল। তবে ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এতে নারীর ক্ষমতায়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি সেচব্যবস্থা উন্নত করতে বিভিন্ন এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এমন ব্যবস্থা করা হবে, যাতে তারা ঘরে বসেই বছরে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব