Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা আব্দুল মতিন লাকি

By আওয়াজ সিলেট
11/03/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:- জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই জগন্নাথপুরের সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

এরই মধ্যে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জগন্নাথপুর উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী, দানবীর, গরীব দুঃখি মেহনতি মানুষের বন্ধু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকি।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা মোঃ আবদুল মতিন লাকি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে তিনি জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ব্যক্তিজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে। সেই আদর্শকে ধারণ করেই তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকন্ড চালিয়ে যাচ্ছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস থেকে পিছপা হননি কখনও ।

উপজেলায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।তাছাড়া দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তিতে তিনি এগিয়ে রয়েছেন।

এদিকে তার সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর জগন্নাথপুর পৌরসভার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে।

অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়নে নতুন গতি আসতে পারে।

মোঃ আব্দুল মতিন লাকি বলেন, “পরিকল্পিত উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনগণের সেবক হিসেবে সব সময় পৌরবাসীর পাশে থাকাই আমার মূল লক্ষ্য।” তিনি একটি আধুনিক পৌরসভার স্বপ্ন পূরণে জনবান্ধব মাদক মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ইভটিজিং মুক্ত পৌরসভা বিনির্মাণে তরুণ নেতৃত্ব আব্দুল মতিন লাকি পৌরবাসীর দোয়া প্রার্থী।

এলাকার সচেতন মহল বলছেন, আগামী পৌরসভা নির্বাচনে একজন সৎ গ্রহনযোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তি মোঃ আব্দুল মতিন লাকি মেয়র নির্বাচিত হলে জগন্নাথপুর পৌরসভার দৃশ্য ও অদৃশ্য সমস্যাগুলো সমাধান হতে পারে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ‘আওয়াজ সিলেট’ পরিবার

Next

বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে মুরগ বিতরণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.