ভারত থেকে এলো আরও পাঁচ টন ডাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও পাঁচ টন ডাল আমদানি করা হয়েছে। প্রতিকেজিতে আমদানি খরচ পড়েছে ১০৯ টাকা।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। এর আগে সোমবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়।