1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথ সরকারী কলেজের শিক্ষক-শিক্ষিকারা এমপি তাহসিনা রুশদীরকে ফুলেল শুভেচ্ছা জানালেন। বড়লেখায় ঈদ ঘনিয়ে আসায় দর্জিপাড়ায় ব্যস্ততা জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুর পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে তরুন নেতা রাজু আহমদ। বড়লেখায় পানির অভাবে বোরো ধানের মাঠ ফেটে চৌচির, শঙ্কায় কৃষক দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর

বিশ্বনাথ সরকারী কলেজের শিক্ষক-শিক্ষিকারা এমপি তাহসিনা রুশদীরকে ফুলেল শুভেচ্ছা জানালেন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:-
সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এম’পির সিলেটস্থ বাসায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এম’পির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব এই সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করে কলেজের সার্বিক উন্নয়ন এবং বিশ্বনাথ উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

শিক্ষক-শিক্ষিকারা বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ সরকারি কলেজ পরিদর্শনের জন্য এমপিকে তারা আহবান জানান।
নবনির্বাচিত এমপি তাহসিনা রুশদীর লুনা উপস্থিত কলেজের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষক সমাজের সঙ্গে সমন্বয় করে এলাকার শিক্ষার মান আরও এগিয়ে নিতে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বনানী চক্রবর্তি, প্রভাষক রোকেয়া বেগম, আবদুশ শহিদ, শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব