Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

By আওয়াজ সিলেট
05/03/2026 1 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১২টার দিকে গ্রামের সোহেল আহমদ তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে খড় ও মোরগের ঘর পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ সোহেল আহমদ তালুকদারের খড়ের ঘর ও মোরগের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। তারা পুকুর থেকে সেচের মেশিন ও পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত সোহেল আহমদ তালুকদার দাবি করেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। তিনি জানান, ঘরের বিভিন্ন স্থানে পেট্রোলের তীব্র গন্ধ পাওয়া গেছে এবং বিচ্ছিন্নভাবে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় তার প্রায় ২০-২৫টি মোরগ পুড়ে মারা গেছে এবং সব মিলিয়ে ২ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমিন মিয়া তালুকদার, ফয়সল মিয়া, আনাছ আলী, ধন মিয়া, সুলতান মিয়া, কেবলাল মিয়া ও লেবু মিয়া জানান, আগুনের লেলিহান শিখা দেখে আমরা আগুন নেভাতে ছুটে আসি। এসময় ঘরের বিভিন্ন স্থানে পেট্টোলের গন্ধ পাই। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ মুর্শেদুল আলম জানান, ফায়ার সার্ভিস ঘটনার পর খবর পেলেও তার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুর পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে তরুন নেতা রাজু আহমদ।

Next

বড়লেখায় ঈদ ঘনিয়ে আসায় দর্জিপাড়ায় ব্যস্ততা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.