1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় গাঁজাসহ আটক ১ দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল: পানিসম্পদ মন্ত্রী জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রী হোস্টেল কনডম ইস্যুতে হোস্টেল সুপারের বিবৃতি কোচিং সেন্টারের পরিচালকে গণপিটুনি দিলো জনতা জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, প্রবাসীদের নিন্দা জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার সড়ক উন্নয়ন কাজ শুরু, যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে: লুনা ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: বোরহান উদ্দিন আওলাদকে দেখতে চাই এলাকাবাসী

বড়লেখায় গাঁজাসহ আটক ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাকালুকি হাওর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়াকে আটক করা হয়।

শুক্রবার দুপুরবেলা বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গাঁজাসহ আটক পঙ্খী মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব