Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

By আওয়াজ সিলেট
28/02/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফেরামের কোষাধ্যক্ষ দৈনিক সিলেট বানীর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া ও ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমানের বিরুদ্ধে মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো: হুমায়ুন কবির, সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সহ সাধারন সম্পাদক বিপ্নব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমীন, কার্যকরী সদস্য বাংলাদেশ খবর প্রতিদন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, দুলন মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।

নেতৃবৃন্দ সুনামগঞ্জ আদালতে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা থেকে হিফজুর রহমান তালুকদার জিয়া ও রিয়াজ রহমানকে মামলা থেকে অব্যাহতি প্রদানের প্রশাসনের প্রতি জোর দাবী জানান। গত ২২ ফেব্রুয়ারী সুনামগঞ্জের আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে মনির মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া সানলাইট আবাসিক হোটেল (বোডিং) নির্মান করেন। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় সানলাইট বোডিং এর পাশে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে মাটির নিচ দিয়ে লাইন স্থাপন করা হয়। গত ২১জানুয়ারী ২০২৬ইং তারিখে আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত লিখিত ভাবে নোটিশ প্রদান করেন। এছাড়া ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আর্চ ব্রীজের পশ্চিম এপ্রোচের সাইড এর উপর সম্প্রসারিত অংশ অপসারনের জন্য নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশের আলোকে জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Next

জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, প্রবাসীদের নিন্দা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.