1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথ উপজেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন। ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ বিশ্বনাথে ৫শত পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ । রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হ*ত্যা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি কুরআনের আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী

১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: বোরহান উদ্দিন আওলাদকে দেখতে চাই এলাকাবাসী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

অভিজিৎ হাজং সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বেড়েছে তৎপরতা।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা, মতবিনিময় ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মূল্যায়ন।এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে বোরহান উদ্দিন আওলাদকে দেখতে চান বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ। তাদের ভাষ্য—শিক্ষিত,ব্যাবসায়ী, সৎ ও দূরদর্শী নেতৃত্বই পারে ১ নং সলুকাবাদ ইউনিয়নকে টেকসই উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে। সেই বিবেচনায় বোরহান উদ্দিন আওলাদ একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।স্থানীয়দের মতে, তাঁর শিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা ও বর্তমানে সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য । শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।এদিকে নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাশা তুলে ধরছেন এসব আলোচনায়। অনেকেই মনে করছেন—জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষিত ও নীতিবান প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সলুকাবাদ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত গঠনের প্রক্রিয়াও বিস্তৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব