
ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার এলাকায় সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকাল ৭টা থেকে যাত্রী ছাউনির সামন থেকে রাজ ফার্মেসীর সামনে পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত উন্নয়ন কাজ চলাকালীন সময় থেকে কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত জনসাধারণসহ সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি, আগামী তিনদিন রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ এবং সাতদিন ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সড়ক উন্নয়ন কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান তানভীর সকলের দৃষ্টি আকর্ষণ করেন।