1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়: প্রধানমন্ত্রী রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড জগন্নাথপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ রাজু আহমদ মন্ত্রী হচ্ছেন সিলেটের আরিফ-মুক্তাদির সানলাইট বোডিং ভবনের অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারন করবেন মালিকপক্ষ, জানালেন প্রশাসন। ফেসবুকে পরিচয় তারপর ভয়ঙ্কর প্রতারণা ঠাকুরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে পাওয়া গেলো চিরকুট রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কায় এবছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের জন্য আবদেন করেছিল। কিন্তু বিসিবির সেই দাবি রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায়  স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি।

তারপর থেকেই শঙ্কা দেখা দেয় ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সরাসরি খেলা নিয়ে। তবে আজ সেই শঙ্কা দূর করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

আইসিসির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাংকিংয়েয়ের ভিত্তিতে।

আজ কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে আগামী আসরে তাদের খেলা নিশ্চিত।

আইসিসি জানিয়েছে, ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি ঠিক হয়েছে এবারের আসরের পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার মাধ্যমে। অন্য তিনটি চূড়ান্ত হবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) র‌্যাংকিংয়েয়ের হিসাব অনুযায়ী এই তালিকা চূড়ান্ত হবে।

তবে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডই ওই তিনটি জায়গা নেবে। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আফগানিস্তান ১০ আর আয়ারল্যান্ড ১২ নম্বরে। আগামী ৯ মার্চের মধ্যে এমন কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই, যাতে এই তিন দলের র‌্যাংকিংয়ে প্রভাব পড়তে পারে। যে কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ আসরে খেলা নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব