1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন বিশ্বের কাছে বিশ্বনাথের নাম উজ্জ্বল করেছে তানভীর বলেছেন-এমপি লুনা ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১ দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জগন্নাথপুর পৌরসভার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মতিন লাকি রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইও অফিস ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকস্মিকভাবে মারা গেছেন।

নিহতের নাম শহিদুল ইসলাম। তিনি পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

রোববার (দিবাগত রাত) আনুমানিক ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সিনুয়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গভীর রাতে পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে পীরগঞ্জ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে এএসআই শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা জানান, তিনি বুকে তীব্র ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন এএসআই শহিদুল ইসলাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব