1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল ১৫ই ফেব্রুয়ারী এক যুগ পেরিয়ে গেলেও সীমান্ত শহর বেনাপোলে সেই শোক আজও অম্লান। মৌলভীবাজার-১ আসনে জামানত হারিয়েছেন ৪ সংসদ সদস্য প্রার্থী জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় থাকবে না পতাকা সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রহসনের নির্বাচনের অভিযোগ: ভোট বর্জনকারীদের ধন্যবাদ জানালো ছাত্রলীগ জগন্নাথপুরের হত দরিদ্র পরিবারের মধ্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ের জনগণের স্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে নির্বাচনী ফলে: মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মিঠু

নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে পতাকা উত্তোলন করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। উপস্থিতদের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের দেখা গেছে।

পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও কয়েকজন।

এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতীকীভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে পুনরায় সক্রিয় করার বার্তা দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে গতি ফেরানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব