1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে: লুনা ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: বোরহান উদ্দিন আওলাদকে দেখতে চাই এলাকাবাসী জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা ধর্মপাশায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পেট্রোল পাম্পে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান: ভারতীয় মদসহ আটক ১ ঢাকা তুরাগে ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামী তাহিরপুর থেকে আটক হ্যারির সেঞ্চুরিতে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান নতুন একনেক কমিটির সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর

শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী।

পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এ বিষয়টিই তিনি জোর দিয়ে জানাতে চেয়েছেন। বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়।

ভালোবাসা দিবস ঘিরে প্রকাশিত ওই পডকাস্টে দাম্পত্যের পাশাপাশি নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন বুবলী। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব