Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

১১ দলীয় জোট ক্ষমতায় এলে গণমাধ্যম হবে স্বাধীন ও স্বচ্ছ: মিজানুর রহমান মাস্টার

By আওয়াজ সিলেট
02/02/2026 1 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে সাংবাদিকরা কোনো ধরনের বাধা বা চাপ ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন—এমন আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের অন্যতম অঙ্গীকার। সত্য প্রকাশে কোনো হস্তক্ষেপ থাকবে না।”

সোমবার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের প্রেস ও মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মিজানুর রহমান মাস্টার আরও বলেন, তাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা। দুর্নীতির বিরুদ্ধে তারা আপসহীন থাকবেন বলেও জানান তিনি। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ক্ষমতায় গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ এবং উপজেলায় একটি ২৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বেকারত্ব প্রসঙ্গে বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে নির্ভরশীল করব না; বরং বিনা খরচে কর্মসংস্থানের ব্যবস্থা করব।” পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় নদী খননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন তিনি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস ও মিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর আমির আব্দুল মাতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোকাররম হোসাইনসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

নারীর অগ্রযাত্রা থামাতে চায় একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

Next

জাতীয় নাগরিক পার্টি এনসিপির জগন্নাথপুর উপজেলা সমন্বয় কমিটি গঠন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.