Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

নারীর অগ্রযাত্রা থামাতে চায় একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

By আওয়াজ সিলেট
02/02/2026 1 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক শক্তি দেশকে পিছনের দিকে টেনে নিতে চায় এবং নারীদের সমাজ ও কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখতে চায়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢোলারহাট এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ অপরিহার্য। অথচ একটি দল নারীদের ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, যা দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

মির্জা ফখরুল বলেন, “দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ নারী। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বন্ধ করা মানে পুরো জাতিকে পিছিয়ে দেওয়া।” তিনি প্রশ্ন তোলেন, নারীরা যদি স্কুল-কলেজে যেতে না পারে, কাজ করতে না পারে—তাহলে তারা জীবিকা নির্বাহ করবে কীভাবে?

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বা রাষ্ট্র বিনা পরিশ্রমে কাউকে জীবিকা দিতে পারে না। কাজের সুযোগ সংকুচিত করলে মানুষ চরম সংকটে পড়বে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী এমন এক রাষ্ট্রব্যবস্থার ধারণা দেয়, যা আধুনিক বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দেশকে চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে।

পথসভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমরা সামনে এগোতে চাই—পিছিয়ে পড়তে চাই না। সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে সন্তানের দায়ের কোপে মা খুন

Next

১১ দলীয় জোট ক্ষমতায় এলে গণমাধ্যম হবে স্বাধীন ও স্বচ্ছ: মিজানুর রহমান মাস্টার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.