1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যান মন্ত্রী ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

মোঃ জাহান মিয়া বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::: সিলেটের বিশ্বনাথে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আর্তসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সংগঠনটি জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সুবিধা বঞ্চিতদের সহায়তা করে মানুষের মুখে হাঁসি ফুটিয়ে প্রশংসা কুঁড়িয়েছে। সংগঠনের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা সংগঠনের উদ্যোগে সোমবার (১২ই জানুয়ারী) দুপুরে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের জেনারেল সেক্রেটারি গোলজার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি রইছ আলী।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি, শিক্ষানুরাগী গৌছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মাফিজ খান, ট্রাস্টি গৌছ খান, ফারুক মিয়া, মনির আলী বসির, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, আজিজুর খান রাজু।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ট্রাস্টের ট্রাস্টি সিরাজুল ইসলাম, রামসুন্দর অগ্রগামি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, শিক্ষানুরাগী, প্রবাসী শানুর আলী, আব্দুল গফুর, শেখ মো. আবুল বাসার, রফিক মিয়া, শিক্ষানুরাগী বসির উদ্দিন আহমদ, তছির আলী, এমদাদুর রহমানসহ বিভিন শ্রেণী পেশার লোকজন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রবাসী এডকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় অফিসের সহকারি আল-আমিন।

আলোচনা সভা শেষে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের ৬৭ জন অসহায়, দুস্থ: পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব