1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

সুনামগঞ্জ-৩ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন ছাত্রনেতা তুহিন: ভোটের মাঠে নতুন সম্ভবনা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা এনসিপি নেতা মাহমুদুল হাসান তুহিন। তিনি রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (সুনামগঞ্জ-০৩)আসন থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে শাপলা কলি প্রতিকে মনোনয়নপত্র ক্রয় করলাম। এলাকার মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে সত্যিকারের জনসেবা এবং পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়ন, ন্যায়বিচার, স্বচ্ছতা ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া, সহযোগিতা ও মতামতই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন,এ এলাকার মানুষের মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে। তিনি আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূলমন্ত্র।

এ দিকে জনসাধারন সাথে আলাপ করলে তারা বলেন, আমরা মনে করি এবং বিশ্বাস করি, যেহেতু এনসিপি একটি বড় অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অতএব একটি দল গঠন করে সেটিকে বিএনপি, জামাত এর মতো বড় দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করার সক্ষমতা তাদের রয়েছে। নির্বাচন যদি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়, তাহলে যে কোনো দলের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। আবার দেশের মানুষ যদি মনে করে যে, তারা তিনটি দলকে দেখেছে, সেনা শাসনও দেখেছে—অতএব তারা এবার পরিবর্তন চায়; তরুণরা যদি সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা সত্যিই জনমনে গেঁথে দিতে পারে এবং তাদের আচরণ, কথাবার্তা, শারীরিক ভাষা ও কর্মকৌশল দিয়ে নির্বাচন পর্যন্ত সেই জোয়ার ধরে রাখতে পারে, তাহলে হয়তো নতুন কিছু ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব