1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে তরুন নেতা রাজু আহমদ। বড়লেখায় পানির অভাবে বোরো ধানের মাঠ ফেটে চৌচির, শঙ্কায় কৃষক দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যান মন্ত্রী ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড়

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাস্টার দিয়ে পিটিয়ে এক ছাত্রীকে রক্তাক্ত আহত করার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বিগত ৯ই নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় এই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হাসাহাসি করলে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ উপজেলার নন্দিরয়ারগাঁও (পূর্বপাড়া) গ্রাম নিবাসী মুজিবুর রহমান এর মেয়ে অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদা বেগম(১৪)কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছেন। পরে এই ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শ্রেনী কক্ষে মারপিঠের সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে আহত ছাত্রী সাইদা বেগম এর পিতা মুজিবুর রহমান বলেন, আমার মেয়েকে অমানবিক ভাবে মারপিট করে রক্তাক্ত আহত করেছেন প্রধান শিক্ষক ফরুক আহমেদ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করেছি।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল ও অবিভাবক মহল তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একজন কোমলমতি ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করায় হতভম্ব হয়ে পড়েছি। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীকে এমনভাবে মারপিঠ করবেন এটা মেনে নেওয়া যায় না। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরুক আহমেদ এর মোবাইল ফোনে ফোন দিয়ে নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব