Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধপ্রবন্ধসিলেটসোশ্যাল মিডিয়া

ওসমানীনগরে ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকিং: সাড়ে ৯ লাখ টাকা গায়েব, আতঙ্কে গ্রাহকরা

By আওয়াজ সিলেট
18/10/2025 1 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)–এর এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সাড়ে ৯ লক্ষ টাকা চুরি করেছে একটি হ্যাকার চক্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার শাখায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার গ্রামের গ্রামতলা (দাশপাড়া) এলাকার মো. তৈয়ব আলীর ছেলে কয়েছ আহমদ মাসুমের নামে থাকা ইউসিবিএল ব্যাংকের সঞ্চয়ী হিসাব (নম্বর: ০৪৭৩২০১০০০০১০৩৯২) থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে— রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে— চার দফায় মোট সাড়ে ৯ লক্ষ টাকা তুলে নেয় হ্যাকার চক্র। তারা ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে এই টাকা ট্রান্সফার করে নেয়।

ভুক্তভোগী কয়েছ আহমদ মাসুম বলেন,আমি ব্যাংকে টাকা রেখেছি নিরাপত্তার জন্য। কিন্তু ব্যাংকের একাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেলো! ব্যাংকের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই এমন ঘটনা ঘটেছে। আমি এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান বলেন,এমন ঘটনা আমাদের ব্যাংকের ইতিহাসে বিরল। গ্রাহকের টাকা উদ্ধারে আমরা গতকাল থেকেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই ইতিবাচক ফল পাবো।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান,ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

দূর্গাপুরে দুর্ধর্ষ ডাকাতি

Next

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.